মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী গণতন্ত্রপন্থী অং সান সু চির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে পার্লামেন্ট ভবনে গেলে দেশটির বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান, শান্তিতে নোবেল বিজয়ী সু চি প্রধানমন্ত্রীকে আলিঙ্গনে বরণ করে নেন।
আধা ঘণ্টার বৈঠক শেষে হাত ধরে শেখ হাসিনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন মিয়ানমারের এই নেত্রী।
প্রধানমন্ত্রী তৃতীয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে আজ সকালে মায়ানমারের রাজধানী নেপিত’তে পৌঁছেন। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মায়ানমারের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।
বঙ্গোপসাগরীয় সাতটি দেশের জোটের তৃতীয় শীর্ষ সম্মেলন আগামীকাল মায়ানমারের রাজধানী নেপিতে অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সু চি-হাসিনা বৈঠক
মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী গণতন্ত্রপন্থী অং সান সু চির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে পার্লামেন্ট ভবনে গেলে দেশটির বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান, শান্তিতে নোবেল বিজয়ী সু চি





