জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চৌরংগী লৌহচাঁদ গ্রামে নিজ বাড়িতে রহস্যজনকভাবে বাবা ও ছেলে খুন হয়েছেন।
রোববার সকালে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে হরিপুর থানায় নিয়ে আসে।নিহতরা হলেন- তসির উদ্দিন (৫২) ও তার ছেলে রুস্তম আলী (১১)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে তসির উদ্দিনের সঙ্গে স্ত্রী লালবানুর ঝগড়া হয়। পরে স্বামীর সঙ্গে অভিমান করে ছোট ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান লালবানু।
প্রতিবেশীরা রবিবার সকালে ওই বাড়ির কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখেন তসির উদ্দিনের ঝুলন্ত মৃতদেহ এবং তার ছেলে রুস্তমের গলাকাটা মৃতদেহ মাটিতে পড়ে আছে।
এ ঘটনা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ড রহস্যজনক। এ ঘটনায় তদন্ত চলছে।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]