প্রাণী সম্পদ অধিদফতরের উপপরিচালক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে গো খাদ্য ক্রয়ে অনিয়মের মাধ্যমে ১ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা আত্মসাতের ঘটনায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় উপপরিচালক মো. বেনজীর আহমেদের তত্বাবধানে একজন অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগের সিন্ধান্ত হয়েছে।
দুদক চেয়ারম্যানের দফতরের সংশ্লিষ্ট  কর্মকর্তা টাইমনিউজবিডি'কে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,প্রাণী সম্পদ অধিদফতরে গো খাদ্য ক্রয়ের টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে অতিরিক্ত দরে গো খাদ্য ক্রয়ের মাধ্যমে ওই  অর্থ আত্মসাত করেন উপপরিচালক আবুল কালাম আজাদ।
গত বছর ১০ অক্টোবর দুদকের বিভাগীয় কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ আসে। ওই অভিযোগটি যাচাই বাচাই শেষে গত ১৭ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা হয় দুদক চেয়ারম্যানের দফতরে।
ঢাকা , একে, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর