গাড়ির চাকায় না দিয়ে পাম্প মেশিনের হাওয়া দেয়া হয়েছে মানুষের পায়ুপথে। তার পর তিন দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা। এর পর মৃত্যু। এমন ঘটনা ঘটেছে চাঁদপুরে। নিহতের নাম মুক্তার আহম্মেদ।
নিহত অটো চালক হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকার মৃত ওলি আহম্মেদ ছৈয়ালের ছেলে। তবে মুক্তার শ্বশুরবাড়ি চান্দ্রায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বলে জানা গেছে।
জানা যায়,১২ এপ্রিল দুপুরে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা মোড়ে ফাতেমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে মুক্তার তার সিএনজির চাকা ঠিক করতে যান। কাজ শেষে মুক্তার সিএনজি পরিষ্কার করছিলেন। এ সময় ওয়ার্কসপের কর্মচারী আউয়াল দুষ্টমির ছলে মুক্তারের পায়ুপথ দিয়ে পাম্প মেশিনের নজেল ঢুকিয়ে হাওয়া দেন। এক পর্যায়ে মুক্তারের পেট ফুলে যায়। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। স্থানীয় লোকজন মুক্তারকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ৩দিন পর মঙ্গলবার সন্ধ্যার তিনি মৃত্যুবরণ করেন। এখবর শোনার পর ঘাতক আউয়াল দোকান বন্ধ করে পালিয়ে যান।
এ দিকে ঘটনাটি ধামাচাপা দেয়ার পাঁয়তারা চলছে বলে জানা গেছে। সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালী নেতারা বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
চাকার হাওয়া পায়ুপথে, অতঃপর মৃত্যু
গাড়ির চাকায় না দিয়ে পাম্প মেশিনের হাওয়া দেয়া হয়েছে মানুষের পায়ুপথে। তার পর তিন দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা। এর পর মৃত্যু। এমন ঘটনা ঘটেছে চাঁদপুরে। নিহতের নাম মুক্তার আহম্মেদ





