নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৃহস্পতিবার সকালে মহসিন আলী (৩৫) নামের এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত মহসিন আলীর বাড়ি নরসিংদী জেলার সদর উপজেলার ঢেউকাদি এলাকার সাদেকুর রহমানের ছেলে। সে গত রোববার হতে নিখোঁজ ছিল।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ টাইম নিউজকে জানান, আড়াইহাজার উপজেলার আড়াইহাজার-গোপালদি সড়কে জালাকান্দি এলাকায় রাস্তার পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]নারায়ণগঞ্জ,২০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
আড়াইহাজারে রিকশা চালকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৃহস্পতিবার সকালে মহসিন আলী (৩৫) নামের এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে





