[font=Vrinda, sans-serif]জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ভালুকা থানার সভাপতি মনিরজ্জামান মনিরকে অস্ত্রের মুখে অপহরণ[/font], [font=Vrinda, sans-serif]শারীরিক নির্যাতন[/font], [font=Vrinda, sans-serif]তার বাড়ি-ঘর ভাংচুর ও স্বপরিবারে এলাকা ছাড়া করার সাথে জড়িতদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।[/font]
[font=Vrinda, sans-serif]একই সাথে অপরাধীদের গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেয়া হবে বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।[/font]
[font=Vrinda, sans-serif]রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মনিরুজ্জামান মনিরের অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আয়োজিত লাল পতাকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তারা এই দাবি জানান।[/font]
[font=Vrinda, sans-serif]বক্তারা বলেন[/font], [font=Vrinda, sans-serif]গত ২১মে মনিরজ্জামানকে অস্ত্রের মুখে অপহরণ করে। এরপর তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চায় সন্ত্রাসীরা। টাকা দিতে না পারায় তার উপর শারিরীক নির্যাতন চালিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তার বাড়ি-ঘরে ভাংচুর ও মালামাল লুট করে স্বপরিবারে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আহত মনিরুজ্জামান এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি রয়েছে।[/font]
[font=Vrinda, sans-serif]তারা আরো বলেন[/font], [font=Vrinda, sans-serif]সন্ত্রাসীরা ২৩ মে ফেডারেশন অফিসে দুই জন শ্রমিক আহত করে সব মালামাল এবং কাগজপত্র লুট করে। লুট করা কাগজ পত্রের মধ্যে ফেডারেশনের ৩ শতাধিক সদস্যের তালিকা ও সদস্য ফর্ম এবং ৭ শতাধিক পুরণকৃত ডি-ফর্ম এবং প্রস্তাবিত ইউনিয়ন সদস্যের তালিকা ছিল।[/font]
[font=Vrinda, sans-serif]ভালুকা থানার ওসির সমালোচনা করে বক্তারা বলেন[/font], [font=Vrinda, sans-serif]মনিরকে পিটিয়ে আহত করার পরও ওই থানার ওসি সন্ত্রাসীদের আটকের চেষ্টা করেনি। বরং তিনি সেখানে দাপুটে বেড়াচ্ছেন।[/font]
[font=Vrinda, sans-serif]সরকারের সমালোচনা করে তারা বলেন[/font], [font=Vrinda, sans-serif]সব কিছু জানার পরও সরকার কেন এসব বিষয়ে নিরব। তাহলে কি শ্রমিকের জীবনের কোনো নিরাপত্তা দিতে পারবে না সরকার[/font]?
[font=Vrinda, sans-serif]তারা বলেন[/font], [font=Vrinda, sans-serif]বিভিন্ন কারখানার মালিকরা ইউনিয়ন করতে বাধা দিচ্ছে। ইউনিয়ন গঠনের প্রক্রিয়াধীন এ সকল কারখানা থেকে নির্যাতন করে দেড় শতাধিক শ্রমিক চাকরিচ্যুত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।[/font]
[font=Vrinda, sans-serif]এ সময় বক্তারা[/font], [font=Vrinda, sans-serif]পাইওনিয়ার নিটওয়ার[/font], [font=Vrinda, sans-serif]লিজ ফ্যাশন[/font], [font=Vrinda, sans-serif]পি এ নীট কম্পেজিট[/font], [font=Vrinda, sans-serif]এনার্জি কম্পোজিট এবং ওরিয়ন নীট টেক্সাটাইল এই ৫টি গার্মেন্টসের মালিক এবং তাদের ভাড়াটে সন্ত্রাসীদের গেফতার[/font], [font=Vrinda, sans-serif]লুন্ঠিত সমস্ত মালামাল পুনরুদ্ধার ও ছাটাই কৃত শ্রমিকদের চাকরি পুন:বহাল এবং ছাটাই বন্ধ করার দাবি জানান।[/font]
[font=Vrinda, sans-serif]একই সাথে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রানালয়[/font], [font=Vrinda, sans-serif]স্বরাষ্ট্র মন্ত্রনালয়[/font], [font=Vrinda, sans-serif]বিজিএমইসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপও কামনা করেন তারা।[/font]
[font=Vrinda, sans-serif]শ্রমিক নেতা আমিরুল হক আমিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুব মৈত্রির সাধারণ সম্পাদক সাব্ব আলী খান কলিন্স[/font], [font=Vrinda, sans-serif]শ্রমিক নেতা সালা উদ্দিন স্বপন প্রমুখ।[/font]
[b][font=Vrinda, sans-serif]ঢাকা[/font],[font=Vrinda, sans-serif]আইএইচ,[/font] [/b][font=Vrinda, sans-serif][b]২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b] [/font]





