বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার করার পর সোমবার বিকাল পৌনে ৪টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে ঢাকা থেকে হাইড্রলিক ও পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে সোমবার ভোর থেকে উদ্ধার তত্পরতা চালায়। দুপুরে দিকে দ্রুতযান এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগিই উদ্ধার করা হয়।
রোববার রাত ১১টায় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস। এসময় ট্রেনের নয়টি বগি লাইন থেকে বঙ্গবন্ধু সেতুর ওপর হেলে পড়ে। এর পরই উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]