দায়িত্ব পালন করতে গিয়ে কোনো আনসার সদস্যের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ১০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন।
মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থলবন্দর আনসার ভবনে বন্দর নিরাপত্তায় কর্মরত আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত আনসার সদস্যদের মধ্যে গড়ে ৫০ থেকে ৬০ জন মারা যান। আগে মৃতদের পরিবার কোনো আর্থিক সাহায্য পেতনা। এখন তারা পাচ্ছেন এক লাখ টাকা।
আনসার বাহিনীর মহাপরিচালক বলেন, যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে এ বছরের পর থেকে কোনো সদস্যের মৃত্যু হলে তার পরিবার এককালীন ১০ লাখ টাকা পাবেন।
এ সময় তার সঙ্গে আনসার বাহিনীর রেন্স পরিচালক আকবার আলী, জেলা কমান্ডার নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]