বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নড়াইলে দুদিনব্যাপি সুলতান উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নড়াইলের চিত্রা নদীতে শিশুদের নৌকাভ্রমণ অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ভ্রমণে অংশগ্রহণ করেন।
এছাড়া এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে শিশুদের আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। আর্টক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওসার,এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।
এছাড়া, আর্টক্যাম্পে ২ শতাধিক শিশুশিল্পী অংশগ্রহণ করে। সন্ধ্যায় ছিল আলোচনা সভা,শিল্প আড্ডা,সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল শনিবার রাত ১১টায় উৎসব শেষ হবে।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে ৭দিনব্যাপী ‘সুলতান মেলা’ অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ১৪ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
নড়াইলে ২ দিনব্যাপী সুলতান উৎসব শুরু
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নড়াইলে দুদিনব্যাপি সুলতান উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নড়াইলের চিত্রা নদীতে শিশুদের নৌকাভ্রমণ অনুষ্ঠিত হয়।





