বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্ন দ্বীপগুলোর চাহিদা পুরণ করবে এই কেন্দ্র।
বুধবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানান।
তিনি বলেন,রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হয় ১৯৬২ সালে। কিন্তু আন্তর্জাতিক অনেক বড় বড় দেশের দ্বন্দ্ব মোকাবেলা করে কয়েক দশক পর আমাদের এ কাজ বাস্তবায়নে হাত দিতে হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন,আমাদের অগ্রগতির জন্য বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ,এই উপলদ্ধি থেকে নানা বাধাবিপত্তি অতিক্রম করে আমরা এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা যদি আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চাই,তাহলে এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]