প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ নিদের্শনাসহ সকল ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেয়া নিশ্চিত করতে আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।
সিইসি বলেন, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আমাদের বলেছেন তারা কোন প্রকার সহিংসতার আশঙ্কা করছে না। তবুও আমরা জেলা প্রশাসকদের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছি। আমরা প্রতিনিয়ত সবকিছু পর্যবেক্ষণ করব।
আইনশৃংখলার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, এখন পরিস্থিতি অনেক ভাল আছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমাদের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা রয়েছে। আমরা তা পর্যালোচনা করে দেখব।
সেনা মোতায়েনের বিষয়ে সিইসি বলেন, নির্বাচনের আগে দুইদিন ও পরে দুইদিন সহ মোট পাঁচদিন সেনা বাহিনী মাঠে থাকবে। সঙ্গে অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।
ডিসিসি নির্বাচনের ব্যাপারে কমিশন তাগিদ দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা ডিসিসিসহ সব নির্বাচন নিয়ে তাগিদ দিচ্ছি। পর্যায়ক্রমে সব নির্বাচন করা হবে।
চতুর্থ উপজেলা নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ৬ ফেব্রুয়ারি বৈঠক হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বৈঠক স্থগিত করে কমিশন।
নির্বাচনী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান ও সহিংসতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি কোন রাজনৈতিক নেতা বা কর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক বা বৈষম্যমূলক আচরণ না করতে সজাগ থাকতে নির্দেশ দেয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার দশ জন (মহিলা-৪, পুরুষ-৬ জন) এবং আনসার একজন (লাঠি সহ) ও গ্রাম পুলিশ একজন করে আইন শৃংখলার দায়িত্বে থাকবে। পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল ও হাওর এলাকায় এ সংখ্যা শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে দুইজন হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সকল), পুলিশ সুপার (সকল), জেলা নির্বাচন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
উপজেলা নির্বাচনের জন্য সংখ্যালঘুদের বিশেষ ব্যবস্থা: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ নিদের্শনাসহ সকল ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেয়া নিশ্চিত করতে আইন শৃংখলা





