চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ ঘণ্টার ব্যবধানে ফের সোনার বার উদ্ধার করেছেন বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা।
আজ সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এয়ার এরাবিয়ার একটি বিমানের দুই যাত্রীর কাছ থেকে সোনার ৬টি বার উদ্ধার করা হয়। এয়ার এরাবিয়ার বিমানটি এসেছিল আমিরাতের শারজাহ থেকে।
এর আগে বৃহস্পতিবার রাতে মধ্যপ্রাচ্যের ওই দেশটি থেকে আসা ফ্লাই দুবাইয়ের বিমানের সিটের নিচ থেকে ৪২০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন সাড়ে ৪৮ কেজি।
চট্টগ্রাম বিমান বন্দরের শুল্ক কর্মকর্তা সহকারী কমিশনার পারভেজ আল মামুন টাইম নিউজকে জানান, ওই বিমানের দুই যাত্রীর একজনের মানিব্যাগ এবং অন্যজনের জুতার ভেতর থেকে তিনটি করে ৬টি বার উদ্ধার করা হয়।
৭০০ গ্রাম ওজনের এ সোনার বারগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। পাসপোর্ট জব্দ করে ওই দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
[b]চট্টগ্রাম,৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শাহ আমানতে ফের সোনার বার উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ ঘণ্টার ব্যবধানে ফের সোনার বার উদ্ধার করেছেন বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা। আজ সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে
স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন ৪ মুখ
সরকারি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ চারজন।
সঠিক নেতৃত্ব না পেলে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে: আমান আজমী
দেশের মেধা, পরিশ্রম ও সক্ষমতার ঘাটতি নেই; তবে সঠিক নেতৃত্ব, দর্শন ও দিকনির্দেশনার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমী।
মধ্যপ্রাচ্যে সংকট শাহ আমানতে আরো ৬ ফ্লাইট বাতিল, ৩৫ দিনে ২৪৫
মধ্যপ্রাচ্যে চলমান সংকট তীব্রতর হওয়ায় আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল শুক্রবারও নতুন করে বাতিল করা হয়েছে ৬টি আন্তর্জাতিক ফ্লাইট। সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত এই বিমানবন্দর থেকে বাতিলের তালিকায় যুক্ত হলো মোট ২৪৫টি ফ্লাইট।
















