সলিম মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে তার ভাতিজা মোহন মোল্লার (৩৫) মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সলিম মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড কমিটির সভাপতি।
আওয়ামী লীগ নেতা সলিম মোল্লা বলেন,'আমার ভাতিজা নেশাগ্রস্ত ছিল,এলাকায় চুরি করত। অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।'
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করার পর গলায় ফাঁস লাগিয়ে মৃতদেহ পরিত্যক্ত রান্নাঘরে ঝুলিয়ে রাখে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]