বরিশাল-৫ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়কে চিঠি দিয়েছে সংসদ সচিবালয়।
বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মো. শওকত হোসেন হিরণ গত ৯ এপ্রিল মারা যান। এর পর গত ১৭ এপ্রিল সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল নির্বাচন কমিশনেক চিঠি দেন।
চিঠিতে, বরিশাল-৫ আসনের সংসদ সদস্যের মৃত্যুর কারনে এ আসনটি শূন্য হয়েছে। আইন অনুযায়ী এ আসনের নির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে দ্রুত তফসিল ঘোষণার অনুরোধ করা হলো।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সনিয়ির সহকারী সচিব মো. ফরহাদ হোসেন বলেন, বরিশাল-৫ আসন শূন্য ঘোষণা করে চিঠি পাঠিয়েছে সংসদ সচিবালয়। এ শূন্য আসনে আগামী জুন মাসে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে। আর নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর তফসিল ঘোষণা করা হবে।
সংবিধান অনুযায়ী, সংসদীয় আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে আসনটিতে নির্বাচন সম্পন্ন করতে হবে।
[b]ঢাকা, এএম, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
বরিশাল-৫ আসন শূন্য ঘোষণা করে ইসিকে চিঠি
বরিশাল-৫ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়কে চিঠি দিয়েছে সংসদ সচিবালয়। বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মো. শওকত হোসেন হিরণ গত ৯ এপ্রিল মারা যান।





