[b]ঢাকা:[/b] আসল ভোট থাকলে জাল ভোট তো হবেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমী আয়েজিত রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সেমিনার কক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গতকালের নির্বাচনে ছোট ছোট শিশুদের ভোট দিতে দেখা গেছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুরঞ্জিত বলেন, আসল ভোট থাকলে ভোট জাল হবে না এটা পাইলেন কোথায়? আমরা গণমাধ্যমে থেকে পেয়েছি ৪২ ভাগ মানুষ ভোটে অংশ নিয়েছে। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় কি হয়। নির্বাচন হয়েছে এটাই বড় কথা।
বিরোধী দলের উদ্দেশ্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপনাদের যদি কোনো সাংবিধানিক, গণতান্ত্রিক দাবি থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা হতে পারে। জেদের বশে গণতন্ত্রকে নস্যাৎ করবেন না।
তিনি আরও বলেন, ১৮ দলের বন্ধুদের বলব- জনগণের ভোটের ভাষা বুঝে আত্মসমালোচনা করুন। জামায়াতের মতো সন্ত্রাসী দলকে ছেড়ে গণতান্ত্রিক ও শান্তির পথে আসুন।
সুরঞ্জিত বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন কোনো বাধার সম্মুখীন হয়নি। বিরোধীদলীয় নেত্রীর ছেলের ভোট বর্জনের নাটকীয় আহ্বানে কেউ সাড়া দেয়নি। জনগণ ভোট প্রতিরোধ করেনি, বর্জনও করেনি। এরপরে আপনাদের বক্তব্য থাকার কথা নয়।
কিছু দেশি-বিদেশি গণমাধ্যম দশম জাতীয় সংসদ নির্বাচনের ইতিবাচক দিকগুলো তুলে না ধরে নেতিবাচক দিকগুলো ধরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রজম্ম লীগের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয় প্রমুখ।
আসল ভোট থাকলে জাল ভোট তো হবেই: সুরঞ্জিত
আসল ভোট থাকলে জাল ভোট তো হবেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমী আয়েজিত রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সেমিনার কক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ ৩ জন
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। এরা প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভয় ও সংশয়ের মেঘ কাটিয়ে অবশেষে ব্যালটের লড়াই শুরু হয়েছে ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া উপজেলায়। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মাত্র ৮ মাসের মাথায় আজ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন বাতিলের দাবি, হাইকোর্টে রিট
বাংলাদেশে প্রচলিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে কেবল সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান বাতিল করে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ
এমপি হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
নাসীরুদ্দীন পাটওয়ারী ‘এখন থেকেই নির্বাচনি ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন তারেক রহমান’
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নির্বাচনি ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
















