হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন।

আজ সোমবার ( ২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার নুরুল ইসলাম জিহাদীর ছেলে খালেদ বিন নূর তার মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। এছাড়া হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানীও খবরটি নিশ্চিত করেছেন।

হেফাজতে ইসলাম এবং পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হবে।

এইচএন