[b]ঢাকা :[/b] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। বুধবার রাত ৯টায় পরিষদের নেতারা  বেগম জিয়ার গুলশানের বাসভবনে প্রবেশ করেছেন।

দশ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী ঢাবির সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসূফ হায়দার,জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন খান,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,সাংবাদিক নেতা বাছির জামাল,কাদের গণি চৌধুরী,রফিকুল হক,আব্দুল আজিজ ও পেশাজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী।