মেহেরপুর সদর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাদব-৬। বুধবার সকালে বরিশালগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
র্যা ব-৬ এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বারাদি স্কুল বাজারে মেহেরপুর থেকে বরিশালগামী (ঢাকা মেট্র-ব-১১-১৭৬২) একটি পরিবহণে তল্লাশি চালায়। এ সময় ৩ কেজি গাঁজাসহ মোহন (২৭) ও মোকাদ্দেস ইসলাম (২৪) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতদের মেহেরপুর থানায় সোপর্দ করা হযেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মেহেরপুরে গাঁজাসহ আটক ২
মেহেরপুর সদর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাদব-৬। বুধবার সকালে বরিশালগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়





