নগরীর কোতয়ালি থানার রিয়াজুদ্দিন বাজারে জলসা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মফিজুল ইসলাম।
তিনি বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। গোপন খবরে জানতে পেরে র্যা বের একটি দল তাদের আটক করে।
আটককালে তাদের কাছ থেকে দুইটি চ্যানেল ব্যাংক এবং আটটি জিএসএম অ্যান্টেনা উদ্ধার করা হয়েছে। র্যাাবের পক্ষ থেকে আটককৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]