রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে চারটি ককটেলসহ আল আমিন ও ইমরান আলী নামে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় তাদের ককটেলসহ আটক করা হয়।
রাজবাড়ী থানার পিএসআই অপূর্ব কুমার জানান, আল আমিন ও ইমরান আলী চুয়াডাঙ্গা থেকে লোকাল বাসে জেলা শহরের নতুন বাজার বাস স্ট্যান্ড এলাকায় আসে। এ সময় তাদের সন্দেহজনকভাবে ঘোড়া ফেরা করতে দেখে পুলিশি জিজ্ঞাসা বাদে তারা অসংলগ্ন তথ্য দেয়।
এসময় তাদের কাছে থাকা বাজার করার প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে লালটেপে মোড়ানো চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আব্দুর রহমানের ছেলে আল আমিন মণ্ডল এবং আজাবুল মণ্ডলের ছেলে ইমরান আলী মণ্ডল।
ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর