'সেন্টার ফর পলিসি ডায়ালগ' সিপিডি’র সিনিয়র ফেলো ড.দেবপ্রিয় ভট্টাচার্য সবার মধ্যে ধারণা ছিল কোনো রকম একটি নির্বাচন হয়ে গেলে অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠবে। কিন্তু, এ মুহূর্তে এটা ভুল প্রমাণিত হয়েছে।
একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের অর্থনৈতিক অস্থিরতা কাটবে না। এই অস্থির অবস্থার পরিবর্তন না হলে বিনিয়োগ দেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বলে মন্তব্য করেন ড.দেবপ্রিয়।
রোববার সকাল সাড়ে ১১ টায় ব্র্যাক সেন্টারে ২০১৪-১৫ সালের বাজেট আলোচনা নিয়ে সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিনিয়োগ কেন বাড়ছে না এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে মনে করেছিলেন, রাজনৈতিক সহিংসতা শেষ হলে হয়ত দেশে এক ধরনের স্বস্তি আসবে এবং অর্থনীতি আবার চাঙ্গা হবে। গত ৩-৪ মাসে সামগ্রিক আমদানি-রফতানি কিছুটা বাড়লেও পুঁজি পণ্যের আমদানি গত দুই মাসে বেড়ে গেছে।
তিনি আরো বলেন,বাজেটের আত্মা হলো আর্থিক কাঠামো। বেশ কয়েক বছরে বাজেটের বিশ্বাসযোগ্যতার বাস্তবায়ন কম হয়েছে। সরকার যে আর্থিক কাঠামোর উপর বাজেট করবে অবশ্যই তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সুপরিকল্পিতভাবে করা বাজেট বাস্তবায়ন না হলে অর্থনীতিতে বড় ধাক্কা লাগে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,অবৈধ আয়কে বৈধ করার বিষয়টি অর্থনৈতিক দিক দিয়ে কোন যুক্তিপূর্ণ কাজ নয়। এটা বৈধদের ক্ষেত্রে এক প্রকার শাস্তি।
গত ৩-৪ মাসের অর্থনৈতিক বিভিন্ন সূচক উল্লেখ করে তিনি বলেন,এডিবির বর্তমান হার কমেছে, রাজস্ব আদায় কমেছে, গ্যাস-বিদ্যুৎ ব্যবহারের পতন ঘটেছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিপিডির গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন। উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
[b]ঢাকা,৪ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবেনা, এটাই প্রমাণিত
'সেন্টার ফর পলিসি ডায়ালগ' সিপিডি’র সিনিয়র ফেলো ড.দেবপ্রিয় ভট্টাচার্য সবার মধ্যে ধারণা ছিল কোনো রকম একটি নির্বাচন হয়ে গেলে অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠবে। কিন্তু, এ মুহূর্তে এটা ভুল প্রমাণিত হয়েছে।একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের





