ঝিনাইদহের কালীগঞ্জে বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার চুয়াডাঙ্গা সড়কের লাউতলা বাগআচড়া ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের তোরাফ আলীর ছেলে। আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের রশিদুল ইসলাম (৪০), কোটচাঁদপুর উপজেলার বামনদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪৩) ও পাবনা জেলার ঈশ্বরদীর আবুল কালাম (৪৫)। আহতদের মধ্যে রশিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা,  ৩০ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]