নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনকে ধরার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা 'ইন্টারপোলের' সাহায্য চেয়ে চিঠি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশের সদর দফতরে এ চিঠি পাঠানো হয়। নূর হোসেনকে গ্রেফতারের পাশাপাশি রেড ওয়ারেন্ট জারির অনুরোধ জানানো হয় চিঠিতে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন সাংবাদিকদের জানান, নূর হোসেন দেশে নাই ও ভারতে পালিয়ে আছে এমন খবরের সত্যতা অনেকটা নিশ্চিত হওয়ার পরেই ইন্টারপোলকে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ দেশের বাইরে থেকে আসামী ধরতে হলে ইন্টারপোলের সাহায্য প্রয়োজন।
প্রসঙ্গত ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে বসবাস শুরু করেন নূর হোসেন। সেখানে বসেই তিনি সিদ্ধিরগঞ্জে তার অপরাধ জগত নিয়ন্ত্রন করে। ২০০৭ সালের ১২ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করে। তাদের নিজস্ব ওয়েব সাইটে নূর হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস, বিস্ফোরক ও প্রাণনাশের হুমকিসহ নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১১ সালের মার্চে ইন্টারপোল সে ওয়ারেন্ট প্রত্যাহার করে নেয়।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস//এএইচ[/b]
শ্রেণীহীন
নূর হোসেনকে গ্রেফতারে ইন্টারপোলকে অনুরোধ
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনকে ধরার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা 'ইন্টারপোলের' সাহায্য চেয়ে চিঠি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশের সদর দফতরে





