বিএনপি’র কর্মসূচিতে এই সরকার ভয় পায়। বিরোধী দল যখনই কোন কর্মসূচি ঘোষণা করে তখনই প্রশাসন বাঁধা দেয়। সরকার বিএনপিকে দমিয়ে রাখার জন্য প্রশাসনকে ব্যবহার করছে। মামলা হামলা নির্যাতনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল ঘোষিত সাংগঠনিক সপ্তাহ ও সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে চকবাজার ওয়ার্ডের সাংগঠনিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। শনিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সহ সভাপতি শামসুল আলম। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
শামসুল আলম বলেন, ছাত্রদলকে আরো শক্তিশালী গড়ার লক্ষ্যে ইউনিট পর্যায় থেকে কাজ শুরু করতে হবে। এই সরকার বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। রাজপথে এর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। ছাত্রদলকে আগামী দিনের রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি কোন কর্মসূচি ঘোষণা করলেই সরকার ভয় পায়। প্রশাসনকে ব্যবহার করে বিএনপির কর্মসূচিতে বাঁধা দেয়। সরকার বিএনপিকে দমিয়ে রাখার জন্য প্রশাসনকে ব্যবহার করছে।
মামলা হামলা নির্যাতনের মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। যত বাঁধা আসবে, আন্দোলন তত বেশি বেগবান হবে, বলেন তিনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি সবুক্তিগীন সিদ্দিকী মক্কী, কেন্দ্রীয় যুদলের সদস্য শাহজাহান কবির শাহীন, বিএনপি নেতা সালাউদ্দিন কায়সার লাভু প্রমুখ।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
‘বিএনপি’র কর্মসূচিতে সরকারের ভয়’
বিএনপি’র কর্মসূচিতে এই সরকার ভয় পায়। বিরোধী দল যখনই কোন কর্মসূচি ঘোষণা করে তখনই প্রশাসন বাঁধা দেয়। সরকার বিএনপিকে দমিয়ে রাখার জন্য প্রশাসনকে ব্যবহার করছে। মামলা হামলা নির্যাতনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা





