দারিদ্রতার কারণে চিকিৎসা হওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ৮ম শ্রেনীর ছাত্রী রিমি আক্তার (১৩)। শুক্রবার দুপুর ১২টায় পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে,জাবরা শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী রিমি আক্তার কয়েক মাস ধরে মাথা ও পেট ব্যথায় ভুগছিল। দরিদ্রতার কারণে ভাল কোন ডাক্তার দেখিয়ে মেয়েকে চিকিৎসা করাতে না পারায় মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পরতো।
রিমির মা হাজেরা খাতুন জানান,বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে রিমি নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে রিমির বাবা ঘুম থেকে উঠে দেখতে পান তার মেয়ে ঘরে নেই। এর পর পরিবারের সবাই মেয়ের খোঁজে রাতেই তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি আম গাছে রিমির ঝুলন্ত লাশ দেখে পরিবারের সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। নিহত রিমির মা আরো জানান,টাকার অভাবে তার মেয়ের সুচিকিৎসা করা সম্ভব হয়নি।
নিহত স্কুল ছাত্রী ঘিওর উপজেলার পুটিয়াজানি গ্রামের দিরাজ উদ্দিনের মেয়ে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
চিকিৎসা না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
দারিদ্রতার কারণে চিকিৎসা হওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ৮ম শ্রেনীর ছাত্রী রিমি আক্তার (১৩)। শুক্রবার দুপুর ১২টায় পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে





