আজকের বাংলাদেশে ক্ষুদ্রঋণের সাফল্যের পেছনে এক সময়ের অভাবগ্রস্থ দরিদ্র নারীরাই রয়েছেন। গত তিন দশকে গ্রামীণ বাংলাদেশকে সমৃদ্ধির পানে তারাই এগিয়ে নিতে পেরেছেন, অন্যের মাঝে কর্মসংস্থানের অনুপ্রেরণা সঞ্চার করতে পেরেছেন।
শুক্রবার কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের মাঙ্ক স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্সের ভিভিয়ান অ্যান্ড ডেভিড ক্যাম্বেল সম্মেলন কক্ষে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের কথোপকথনে এসব কথা বলেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, সেই সকল নারীরা নিজেদের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি স্বাস্থ্যসম্মত বসবাস, সন্তান-সন্ততির শিক্ষায় অগ্রগতি, বিদ্যুতের অভাব পূরণে সৌরশক্তির ব্যবহার, দ্রুত যোগাযোগের অবলম্বন হিসেবে আধুনিক প্রযুক্তির মুঠোফোন, এমনকি ইন্টারনেটের ব্যবহারও তাদের করায়ত্ত্ব করেছেন। তারাই উদ্ভাবনী একাগ্রতায় এ সকল বিষয়বস্তুকে কাজে লাগাতে পেরেছেন।
এখন বাংলাদেশের প্রায় ৮৪ লাখ ঋণগ্রহীতা নারী গ্রামীণ ব্যাংকের ক্রমবর্ধমান উপায়ান্তর হিসেবে সামাজিক ব্যবসাকেও নিজেদের শিক্ষিত সন্তান-সন্ততির কর্মসংস্থানসহ অপরের কর্মের উৎস হিসেবে দেখছেন বলেও মন্তব্য করেন ইউনূস।
স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত অনলাইন লাইভ ওয়েবকাস্টে এ কথোপকথন সারা পৃথিবীতে প্রদর্শিত হয়।
কানাডার মূল ধারার সর্বাধিক প্রচারিত দৈনিক গ্লোব অ্যান্ড মেইলের সাবেক প্রধান সম্পাদক ও মাঙ্ক স্কুল অফ গ্লোবাল অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো জন স্টেকহাউজ অনুষ্ঠানটিতে মডারেটর ছিলেন। তার আগে একই স্কুলের পরিচালিকা জেনিস গ্রোস স্টেইন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পরিচিতি তুলে ধরেন।
ড. মুহাম্মদ ইউনূস তার অভিজ্ঞানটি তথ্য-উপাত্ত ও নানা দেশের নানা উদাহরণ সহকারে ব্যাখ্যা দেন। জানান, কীভাবে সামাজিক ব্যবসার অধীনে আলবেনিয়ার পাহাড়ি নারীরা মধু বাজারজাত করছেন আর ইউরোপিয়ান, কলাম্বিয়ান ও জাপানি ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হচ্ছেন।
এ ওয়েবকাস্ট অনুষ্ঠানে মাঙ্ক স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মতিউল আলম, রথম্যান স্কুল অব বিজনেসের প্রভাষক জেফ রাইব্যাক, প্রাদেশিক লিবারেল পার্টির মাল্টিকালচারাল সাবেক ভাইস প্রেসিডেন্ট জর্জিনা বেঞ্জিক, আমাদের সময় ডটকম ও দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি মোহাম্মদ আলী বোখারী, কানাডার বহুল প্রচলিত সাপ্তাহিক বাংলা মেইল ও বেঙ্গলি টাইমসের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু প্রমুখ।
[b]ঢাকা, ৩১ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
বাংলাদেশের সমৃদ্ধির পানে নারীরা: ড. ইউনুস
আজকের বাংলাদেশে ক্ষুদ্রঋণের সাফল্যের পেছনে এক সময়ের অভাবগ্রস্থ দরিদ্র নারীরাই রয়েছেন। গত তিন দশকে গ্রামীণ বাংলাদেশকে সমৃদ্ধির পানে তারাই এগিয়ে নিতে পেরেছেন, অন্যের মাঝে কর্মসংস্থানের অনুপ্রেরণা সঞ্চার করতে পেরেছেন





