সিদ্ধিরগঞ্জের গডফাদার ও ৭ হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের সহযোগীদের ৪ টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বাকী অস্ত্রগুলো উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
সোমবার নূর হোসেনের ২টিসহ সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল ঘোষণার পর মঙ্গলবার এ অভিযান শুরু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত লাইসেন্স বাতিলকৃত ৪ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের বাতেনপাড়া এলাকায় নূরউদ্দিনের বাড়ি থেকে একটি, নূর হোসেনের সহযোগী জামালউদ্দিনের বাড়ি থেকে ১টি ও আরিফুল হক হাসানের বাড়ি থেকে দু’টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার নূর হোসেন ও তার সহযোগীদের নামে থাকা ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া।
অস্ত্রের লাইসেন্সপ্রাপ্তদের মধ্যে নূর হোসেনের নামে ২২ বোর রাইফেল (নং ১২২/১২) ও এনপিবি পিস্তল (নং ২৮৫/১৩), শাহজালালের নামে নেওয়া শর্টগান (নং-৬০৩২৫৫৯/৩০৩৬২৫২), এনপিবি পিস্তল (নম্বর ৩০০/১৩), শাহজাহানের নামে নেওয়া শর্টগান (লাইসেন্স নম্বর ৫১৭/১৩), জামাল উদ্দিনের নামে নেওয়া শর্টগান (লাইসেন্স নম্বর ৫১৮/১৩), নুরুউদ্দিন মিয়ার নামে শর্টগান (লাইসেন্স নম্বর ৫২৮/১৩), আলী মোহাম্মদের নামে শর্টগান (লাইসেন্স নম্বর ৫৩২/১৩), সানাউল্লাহর নামে নেওয়া শর্টগান (লাইসেন্স নম্বর ৫৩৩/১৩), আরিফুল হক হাসানের নামে এনপিবি রিভলবার (লাইসেন্স নম্বর ১৬৬/১৩) ও শর্টগান (লাইসেন্স নম্বর ৫১১/১৩) রয়েছে।
ঢাকা, ০৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ
শ্রেণীহীন
নূর হোসেনের সহযোগীদের ৪টি অস্ত্র উদ্ধার
সিদ্ধিরগঞ্জের গডফাদার ও ৭ হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের সহযোগীদের ৪ টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বাকী অস্ত্রগুলো উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।





