মাত্র তিন শতক জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন-শহীদুল ইসলাম দুলু (৪৮) ও আমজাদ হোসেন (৪০)।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের উজাল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে শহীদুল ইসলাম দুলুর সঙ্গে প্রতিবেশী হাসানের বিরোধ চলছিল। এর জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই দুলু মারা যান। এ সময় আহত আমজাদ হোসেনের চিকিৎসাধীন অবস্থান নওগাঁ সদর হাসপাতালে মৃত্যু হয়।
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
নওগাঁয় ৩ শতক জমির জন্য ২ জন খুন
মাত্র তিন শতক জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন-শহীদুল ইসলাম দুলু (৪৮) ও আমজাদ হোসেন (৪০)। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের উজাল গ্রামে এ ঘটনা ঘটে





