[b]ঢাকা:[/b] ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এর আগে রমনা থানায় দায়ের করা ভাঙচুর, গাড়ি পোড়ানো, বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা প্রদানের দুই মামলায় রমনা থানার এস আই আলম মিয়া ২০ দিনের রিমান্ড আবেদন করেন।
পরে আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।