[b]রোম:[/b] টানা তৃতীয়বার সিরি'আ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করল জুভেন্টাস। রোববার রোমাকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
ঘরের মাঠে খেলার ১৭ মিনিটে আরতুরো ভিদালের গোলে এগিয়ে যান অ্যান্তনিও কোন্তের শিষ্যরা। আর ৪৮ মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে ম্যাচের নিয়ন্ত্রণে নেয় জুভরা।
৭৫ মিনিটে জর্জিও চিয়েল্লিনিকে ভয়ানক ট্যাকেল করে লাল কার্ড দেখেন ড্যানিয়েল ডি রসি। এর দু'মিনিট পর বক্সের মধ্যে লিয়েন্দ্রো কাস্তান হাত দিয়ে বল ঠেকিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। আর সাবেক ক্লাবের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন মারকো ভুচিনিচ।
এই জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে ১৮ ম্যাচে সবার উপরে জুভরা। তাদের পরে রোমার অর্জন ৪১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শীর্ষস্থান থেকে ১৩ পয়েন্ট কমে তৃতীয় স্থানে আছে নাপোলি।
শ্রেণীহীন
শীর্ষস্থান মজবুত করল জুভেন্টাস
টানা তৃতীয়বার সিরি'আ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করল জুভেন্টাস। রোববার রোমাকে ৩-০ গোলে হারিয়েছে তারা।





