যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামের একটি গাছ থেকে পড়ে ইমন হোসেন (৯) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই গ্রামের জামাল হোসেনের একমাত্র পুত্র এবং খোজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে ইমন স্কুল থেকে বাড়ি ফিরে তেতুল গাছে উঠে। অসাবধানবশত সে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামের একটি গাছ থেকে পড়ে ইমন হোসেন (৯) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টায় এ ঘটনা ঘটে





