রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনকে গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও হাসপাতালে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা।
রোববার আনুমানিক দুপুর আড়াইটায় রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ূন কবির নিখোঁজ আব্রাহাম লিংকনকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারের আশ্বাস দিলে রংপুর-ঢাকা মহাসড়কের অবরোধ ও রংপুর মেডিকেলের ধর্মঘট প্রত্যাহার করা হয়।
শনিবার বিকালে ডিবি পুলিশের পরিচয়ে হাসপাতাল ক্যাম্পাস থেকে লিংকনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে দাবি করা হয়।
রোববার সকাল থেকে হাসপাতালে ডাকা হয় অনির্দিষ্টকালের ধর্মঘট। বেলা ১২টা থেকে রমেক সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে আটকা পড়ে রাস্তার দুই পাশে অসংখ্য গাড়ির জট তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এছাড়া হাসপাতালে আসা সাধারণ রোগীদেরও পোহাতে হয় নানা বিড়ম্বনা।
লিংকনকে গ্রেফতার বা আটকের কথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জেলার পুলিশ জড়িত নয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) আব্দুল কাদের জিলানিও ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লিংকনকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
নিখোঁজ কর্মচারী নেতা আব্রাহাম লিংকনের ভাই ও রংপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রাজু আহমেদ বলেন, পুলিশই তাকে ধরে নিয়ে গেছে।
লিংকন ছাত্রদলের সাবেক নেতা। তার নামে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা আছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানায় তার পরিবার।
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)// এসআর
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী ধর্মঘট প্রত্যাহার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনকে গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও হাসপাতালে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা।
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















