শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু গার্মেন্টস শিল্প কারখানার মালিকদের উদ্দেশ্যে করে বলেন, ঈদের আগেই তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং ছাটাই বন্ধ করতে হবে।
অপরদিকে এ সময়ে গার্মেন্ট শিল্প কারখানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহবান জানান বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা। ঈদের আগে যথা সময়ে বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতিও দেন তারা।
বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে বিজিএমইএ সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ, বিকেএমইএর পরিচালক কামাল পাশা, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মজিবুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, যুগ্মসচিব (শ্রম) ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ছাড়াও শ্রমিক নেতাদের মধ্যে সিরাজুল ইসলাম রনি, এমপ্লয়েজ অনার্স অ্যসোসিয়েশন উপদেষ্টা কাজী সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে নিবন্ধিত শিল্প করখানার মালিকদের নিজেদের মধ্যে ক্রাইসিস মোকাবিলায় বৈঠক করতে অনুরোধ জানান প্রতিমন্ত্রী। বিজিএমইএর বিকেএমইএর সদস্য ছাড়াও নিবন্ধনহীন অন্য কারখানা মালিকদের তালিকা তৈরি করতে বলেন প্রতিমন্ত্রী।
যাতে তাদের সঙ্গে সরকারের প্রতিনিধি ও বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করা যায়।
আইএলও’র কার্য নির্বাহী কমিটিতে বাংলাদেশ বাংলাদেশ আইএলও’র কার্য নির্বাহী কমিটির ডেপুটি সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ২৩৪ ভোট পেয়ে তিন বছরের জন্য সদস্য নির্বাচিত হয়।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সদস্য হওয়ায় শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরাসরি কাজ করতে পারবে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রমিক ছাটাই বন্ধসহ ঈদের আগেই বেতন-ভাতা দিতে হবে: চুন্নু
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু গার্মেন্টস শিল্প কারখানার মালিকদের উদ্দেশ্যে করে বলেন, ঈদের আগেই তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং ছাটাই বন্ধ করতে হবে। অপরদিকে এ সময়ে গার্মেন্ট শিল্প কারখানায় আইন শৃঙ্খলা
গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক মালিক-শ্রমিকের স্বার্থ রক্ষার আহ্বান জামায়াত আমিরের
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্প উদ্যোক্তা ও শ্রমিক—উভয়ের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ
রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।
নরসিংদীতে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
















