লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের যুবলীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (সোমবার) সকালে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. রোমান হোসেন (২২)। তিনি বিরাহীমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। বশিকপুর ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন রোমান। রোমান কাশেম জিহিদী বাহিনীর সদস্য বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ, স্বজন ও স্থানীয় লোকজন জানান, ভোররাতে অস্ত্রের মুখে বাড়ি থেকে রোমানকে তুলে নেয় দুর্বৃত্তরা। ভোর ছয়টার দিকে ইউনিয়নের মদনপুর গ্রামের একটি রাস্তার পাশে ধানক্ষেতে রোমানের গলাকাটা লাশ দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। সকাল পৌনে নয়টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রোমানের স্বজন ও স্থানীয় অপর এক সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে গলা কেটে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখে যায়।
ওই সূত্রের ধারনা, রোমানকে তার দীর্ঘদিনের পরিচিত কেউ ফোন করে নিয়ে যায়। তবে, রাজনৈতিক অন্তর্দ্বন্দ না অন্য কোন পূর্ব শত্রুতার জের ধরে রোমানকে এভাবে ফোনে ডেকে নিয়ে হত্যা করা হলো সে ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।
স্থানীয় দত্তপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, রোমান চাঁদাবাজি করতেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]লক্ষ্মীপুর, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের যুবলীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (সোমবার) সকালে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।





