খুলনা নগরীর কোতয়ালি থানার সেন্ট্রাল রোড এলাকায় প্রাতঃভ্রমণের সময় এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম মেজবাহ উদ্দিন (৪২) বলে জানা যায়। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ ব্যবসায়ী মেজবাহ উদ্দিন ওই এলাকার জনৈক আনোয়ার হোসেনের ছেলে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, মেজবাহ উদ্দিন নিয়মিত প্রাতঃভ্রমণে বের হন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে তিনি নগরীর সেন্ট্রাল রোডে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছেন বলে জানান ওই এসআই।
এস আই আলমগীর বলেন, গুলিটি মেজবাহ উদ্দিনের কোমরে বিদ্ধ হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, কেন ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ
[/b]
শ্রেণীহীন
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনা নগরীর কোতয়ালি থানার সেন্ট্রাল রোড এলাকায় প্রাতঃভ্রমণের সময় এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম মেজবাহ উদ্দিন (৪২) বলে জানা যায়। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে





