রোববার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০১৪। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে তিন বিভাগে মোট ৯২ হাজার ১০০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক পিযুষ দত্ত।
এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১,৮৭৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদের মধ্যে ২৬,১০৯ ছাত্র ও ২৫,৭৭০ ছাত্রী। মানবিকে ৬,৯১০ ছাত্র ও ১৫,৮৬৫ ছাত্রীসহ মোট ২২,৭৭৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে ১৭,৪৩৭ পরীক্ষার্থীর মধ্যে ৯,৯৫৭ ছাত্র এবং ৭৪৮০ ছাত্রী বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]