হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার চট্টগ্রাম সিএমএম আদালতে এই চার্জশট দাখিল করেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এইচ এম আক্তারুজ্জামান।
দুদকের নোটিশ মোতাবেক সম্পদ বিবরণী জমা না দেয়ার অভিযোগে দুদকের করা একটি মামলায় এই চার্জশিট দাখিল করা হয়।
জানাযায়, গত জানুয়ারিতে চট্টগ্রামের খুলশী থানায় মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় দুদক আইন-২০০৪ এর ২৬(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত অক্টোবরে মুফতি ইজাহার পরিচালিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণে ৩ জন মারা যান। এই ঘটনায় দায়ের হওয়া পৃথক ৩ মামলায় মুফতি ইজাহারকে আসামি করা হয়। ওই ঘটনার পর থেকে মুফতি ইজাহার পলাতক রয়েছে। সম্প্রতি ওই ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় ইজাহারের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
[b]ঢাকা,একে,২১ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
মুফতি ইজাহারের বিরুদ্ধে দুদকের চার্জশিট
হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





