লক্ষ্মীপুরে সেলিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় ‍বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করেন। পরে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা যায়, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা।
সদর উপজেলার চাঁদখালী গ্রাম থেকে শুক্রবার সকালে সেলিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, এক মাস ধরে সেলিনা ও জাহাঙ্গীর চাঁদখালী গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া ও কথাকাটাকাটি হয়। সকালে বাড়ির লোকজন চেয়ারে বসানো এবং গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি দেখে পুলিশে খবর দেন।
সেলিনা উপজেলার যাদৈয়া গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।
সেলিনার বাবা সিরাজ মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী জাহাঙ্গীর আলম তার মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। ৭ মাস আগে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবদুল মালেকের ছেলে জাহাঙ্গীর তার মেয়েকে প্রেম করে বিয়ে করে বলে জানান তিনি।
এ ঘটনায় সেলিনার স্বামী জাহাঙ্গীরকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]