[b]চট্টগ্রাম: [/b]চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৮০ তোলা ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদফতর।
মঙ্গলবার বিকেলে মাস্কট থেকে আগত ওমান এয়ার লাইন্সের এক বিমানের যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ সোনা উদ্ধার করা হয়। আটককৃত সোনার মুল্য প্রায় ৪০ লাখ টাকা।
অবৈধভাবে সোনা আনার অভিযোগে নুরুল আবছারকে আটক করা হয়। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিমান বন্দরে দায়িত্বরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক পারভেজ আল জামান সোনা আটকের কথা স্বীকার করে বলেন, বিমান থেকে নামার পর আবছারের সন্দেহজনক চলাফেরার এক পর্যায়ে তার ব্যাগ তল্লাশি করা হলে ওই স্বর্ণ পাওয়া যায়। আবছারের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায়।
শ্রেণীহীন
চট্টগ্রাম বিমান বন্দরে সোনাসহ আটক ১
চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৮০ তোলা ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদফতর।





