বাসচাপায় নসিমন চালকসহ তিনজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন নসিমনচালক শ্রীরামপুর গ্রামের মাজেদ সরদারের ছেলে রুবেল (১৫), নসিমন যাত্রী একই গ্রামের সিরাজউদ্দিনের ছেলে আব্দুল গফুর (১৭) ও মোনসের মোল্লার ছেলে হাবিবুর রহমান (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নসিমনচালক রুবেল দুই যাত্রী গফুর ও হাবিবুরকে নিয়ে নড়াইলের দিকে যাচ্ছিল। পথে শ্রীরামপুরে যশোরগামী একটি বাস নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল ও হাবিবুর মারা যায়।
গুরুতর আহত আব্দুল গফুরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ওসি জি জি বিশ্বাস দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। এতে ওই সড়কে বেশ কিছুসময় যান চলাচল বন্ধ ছিল।
ঢাকা,২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি)// টিআই
শ্রেণীহীন
বাস চাপায় যশোর-নড়াইল সড়কে নিহত ৩
বাসচাপায় নসিমন চালকসহ তিনজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।





