দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো: বদিউজ্জামান বলেছেন, আমরা লোক দেখানোর জন্য কোন কাজ করছি না। এ সময় তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তার করার আহ্বান জানান।
রোববার দুপুরে দুদক প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালি শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, কোন অবস্থাতেই দুর্নীতিবাজদের ছাড় দেওয়ার অবকাশ নেই। দুর্নীতিবাজরা যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে দুদকের কার্যক্রম চলবে। দুদকের কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে মানুষের মধ্যে যে সংশয় রয়েছে তা দূর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নারী সংসদ সদস্যদের অবৈধ সম্পদের বিষয়ে দুদক কোন পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
রানা প্লাজার ঘটনায় অভিযুক্তরা আদালত থেকে কিভাবে ছাড়া পাচ্ছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এ ব্যাপারে তদন্তের কোন গাফলতি আছে কি না এবং আদালত থেকে কিভাবে জামিন পেল এবিষয়টি নিয়ে আইনজীবিদের সাথে কথা বলবেন।
রাজনৈতিক বিবেচনায় কাউকে ধরছে না বা ছাড় দিচ্ছিনা বলে দবি করেন তিনি।
কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা রাজনীতির উদ্ধে থেকে সাবেক ও বর্তমান মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত শেষে বিচারের জন্য প্রতিবেদন আদালতে পাঠাচ্ছি। আদালত থেকে কেউ ছাড়া পেলে সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমরা সরকার ও বিরোধী দল বিবেচনায় কারো বিরুদ্ধে অভিযোগ গ্রহণ বা তদন্ত করি না।
তিনি বলেন, দুর্নীতিবাজ যেই হোক আমরা তাদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে জনগন ও মিডিয়া এগিয়ে আসলে দেশের দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে বলে তিনি মনে করেন।
এর আগে সেগুনবাগিচা দুদক কার্যালয় থেকে দুদক চেয়ারম্যান, কমিশনার ও উর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী র্যালি কাকরাইল মসজিত দিয়ে বিজয় নগর ও পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
[b]ঢাকা, একে, ৩০ মার্চ(টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
লোক দেখানোর কাজ করছি না: দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো: বদিউজ্জামান বলেছেন, আমরা লোক দেখানোর জন্য কোন কাজ করছি না। এ সময় তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তার করার আহ্বান জানান। রোববার দুপুরে দুদক প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালি শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।





