পাবনা জেলার ঈশ্বরদী থানার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর এলাকার কুষ্টিয়া-দাশুড়িয়া মহাসড়কে সোমবার পৌনে ১২ টায় যাত্রীবাহি বাসের চাপায় নাইম হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার জগনাথপুর গ্রামের রিজন আলীর ছেলে এবং ভাইড়মারী উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানায়, নাইম সোমবার পৌনে বারোটার দিকে  পহেলা বৈশাখ উপলক্ষে মাংস কিনে সাইকেল যোগে জগনাথপুরস্থ নিজবাড়িতে ফিরছিল। ঘটনাস্থলে বাসটি তাকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
স্কুল ছাত্র নাইম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় মোড়ের লোকজন তাৎক্ষনিক ভাবে স্পিড ব্রেকার স্থাপনসহ দোষীদের শাস্তির দাবীতে মহাসড়কটি প্রায় এক ঘন্টা  অবরোধ করে রাখে। এই সময় কুষ্টিয়া থেকে রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা, ঢাকাগামী এবং রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা, ঢাকা থেকে কুষ্টিয়াগামী সকল যানবাহন চলাচলে ব্যহত হয়। পাকশী হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘাতক বাস শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো গ- ১৪-০৮৮২) আটক করে ফাঁড়িতে আনে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]