[b]মেহেরপুর:[/b] জেলার গাংনীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থকরা নৌকার পরাজিত প্রার্থী এমএ খালেকের বাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে গাংনী শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যা ব ৩৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে।
র্যা ব ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ জানান, বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর-২ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থকরা একটি বিজয় মিছিল বের করে।
নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী এমএ খালেকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কে বা কারা মিছিলে ইট ছোড়ে।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এ সময় খালেকের বাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়।
এমএ খালেক বলেন, হামলাকারীরা একটি মোটরসাইকেল ও পাঁচটি সাইকেল লুট করে নিয়ে গেছে।
শ্রেণীহীন
মেহেরপুরে পরাজিত প্রার্থীর বাড়ি ভাঙচুর
জেলার গাংনীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থকরা নৌকার পরাজিত প্রার্থী এমএ খালেকের বাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে।





