[b]ঢাকা :[/b]মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা সোয়া তিনটার দিকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বঙ্গভবনে যান। দরবার হলের শপথ অনুষ্ঠানের প্রথম সারিতে এরশাদ ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ পাশাপাশি বসেছেন। রওশনের পাশে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পাশে বসেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও নবম সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এরশাদ অনুষ্ঠানস্থলে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়