নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া ৬ লাশের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন-নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম। তার গাড়ি চালক স্বপন ও তার সহযোগী তাজুল। এছাড়া ওইদিন অপহৃত অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকেও সনাক্ত করা গেছে।
এর আগে বুধবার বিকালে বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যায় ৬ লাশের সন্ধান পাওয়া যায়। এদের মধ্যে সন্ধ্যা পর্যন্ত ৫ জনের লাশ সনাক্ত করেন তাদের স্বজনরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান,শীতলক্ষ্যায় পাওয়া নিহত সবার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলাম তার চার সহযোগীসহ চারজন ২৭ এপ্রিল অপহৃত হন। ফতুল্লা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। নজরুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
পরিচয় মিলেছে ৫ জনের
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া ৬ লাশের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম





