রোববার (২৫ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ৪ নম্বর ধারার আওতায় তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব জুয়েল রানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। আইনটির ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী, তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাও পাবেন তিনি।
এর আগে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিলের দাবিতে আদালতে মামলা করেছিলেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করে রায় দেন।
এস
















