শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগীরা ভর্তি হয়েছেন।

বিভাগ ও এলাকাভিত্তিক হিসাবে, বরিশালে ১৫৯ জন, চট্টগ্রামে ২১৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনায় ১৪৭ জন, ময়মনসিংহে ১০০ জন, রাজশাহীতে ১১৩ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেটে দুজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা গেছেন।

অন্যদিকে, চলতি অক্টোবর মাসের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।

এস