[b]ঢাকা: [/b]২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবে বিএনপি। ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করায় এদিন আনুষ্ঠানিকভাবে জনগণকে ধন্যবাদও জানানো হবে।
বুধবার বিকেলে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, ২৯ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করা হবে। ১৮ই জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করা হবে।
এছাড়া, সরকারের বিরুদ্ধে আরো জোরালো জনমত গঠনে বেগম জিয়াসহ দলের শীর্ষ নেতারা পর্যায়ক্রমে বিভিন্ন জেলা সফর করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপি চেয়ারপারসন।