নীলফামারীর জেলার ডিমলা উপজেলা থেকে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার ভোর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
উপজেলা সদরের হাসপাতালের গেট থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে আটক করে মারধর করে পরে পুলিশে সোপর্দ করে।
এই প্রসঙ্গে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানিয়েছেন,গ্রেফতারকৃত শিবিরকর্মীর বিরুদ্ধে গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ডিমলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে  তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে।

[b]নীলফামারী,২৪জানুয়ারি(টাইমনিউজবিডি)এসএইচ
[/b]