মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্বেও বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন এবং বেতন স্কেল সমন্বয় সংক্রান্ত দাবী বাস্তবায়ন হচ্ছে না। যে কারণে বৃহস্পতিবার সকালে দুই ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেছে, রাজবাড়ীর জেলা প্রশাসনে নিযুক্ত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে অফিসে হাজির হয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা তারা কর্মবিরতি পালন করে। একই সাথে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে রফিকুল ইসলাম লিটন, আবু দাইয়ার জাহাঙ্গীর, রফিকুল ইসলাম চৌধুরী, মোস্তফা কামাল প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা জানান, ওই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রাজবাড়ীর জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্বেও বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন এবং বেতন স্কেল সমন্বয় সংক্রান্ত দাবী বাস্তবায়ন হচ্ছে না। যে কারণে বৃহস্পতিবার সকালে দুই ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন





